বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেহতাজ-প্রীতমের ডিভোর্সে আমি কেন, প্রশ্ন সাফা কবিরের

শেহতাজ-প্রীতমের ডিভোর্সে আমি কেন, প্রশ্ন সাফা কবিরের

শেহতাজ-প্রীতমের ডিভোর্সে আমি কেন, প্রশ্ন সাফা কবিরের

শেহতাজ-প্রীতম যেদিন সংসার জীবনের ইতি টানতে যাওয়ার ঘোষণা দেন, সেদিন ‘চিল মুডে’ ছিলেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে এই অভিনেত্রী লিখেছিলেন, “জাস্ট চিলিং।” এরপর নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করতে থাকেন। একজন লেখেন, “একদিকে ডিভোর্স হয়, অন্যদিকে চিলিং হচ্ছে।” অণ্যজন লেখেন, “সাফা আপু মজা নিচ্ছে। না ঠিকই আছে।” এমন ইঙ্গিতপূর্ণ অসংখ্য মন্তব্য কমেন্ট সেকশনে জমা হয়।  

গত ৫ অক্টোবর ডিভোর্সের সিদ্ধান্তের কথা জানান প্রীতম-শেহতাজ। সেদিন ফেসবুকে পোস্টটি দেন অভিনেত্রী সাফা কবির

এ ঘটনার পর কেটে গেছে দশদিন। একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন সাফা কবির। এ আলাপচারিতায় সঞ্চালক জানতে চান, শেহতাজ-প্রীতমের বিচ্ছেদের মাঝে আপনাকে গোলানো হচ্ছে! এ প্রসঙ্গে সাফা কবির বলেন, “আমাকে গোলানো হচ্ছে না। বিষয়টি নিয়ে বলছে—‘শেহতাজ-প্রীতমের ডিভোর্স হচ্ছে, আর সাফা কবির চিল করে বেড়াচ্ছে।’ কিন্তু আমি জানি না, এর মধ্যে আমি কেন আসছি!”

শেহতাজ-প্রীতমের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ সামনে এনে সাফা কবির বলেন, “ওরা দুজনই আমার খুব পছন্দের এবং খুব কাছের। খবরটি প্রথম শোনার পর খুব খারাপ লেগেছে। ওরা হয়তো আলাদা আলাদাভাবে আরো ভালো জীবন পাবে, এমনো হতে পারে—আলাদা হয়েও ওরা ভালো বন্ধু হিসেবে থাকতে পারে। এই বিষয়গুলোকে এতটা জটিল ও টক্সিক না করাই ভালো।” 


শেহতাজ-প্রীতম বিচ্ছেদের সিদ্ধান্ত জানানোর পর সোশ্যাল মিডিয়ায় অনেকে বাজে মন্তব্য করেছেন। তা স্মরণ করে সাফা কবির বলেন, “পরিচিতজনরা যখন বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন, তখন কেন তাদের নিয়ে এত বাজে কমেন্ট করতে হবে? মানুষ মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবে না। আমি হয়তো একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু এটাকে আমরা আরো খারাপ করে ফেলি।”

প্রশ্ন ছুড়ে দিয়ে সাফা কবির বলেন, “বিষয়টি নিয়ে আমি অনেকক্ষণ ভেবেছি। এই ঘটনার মধ্যে আমাকে কেন টেনে আনা হলো। এই পুরো পরিস্থিতিতে আমার কথা মানুষের কেন মনে পড়ল? এখানে আমি কোথা থেকে আসলাম? আমাকে নিয়ে কেন কথা হবে? কোনো কারণ তো দেখি না। ইটস ফানি!” 


সাফা কবিরের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন প্রীতম হাসান। এ তালিকায় রয়েছে—‘হ্যালো লিসেনার্স’, ‘ওয়েডিং বেলস’ প্রভৃতি।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা