শারদীয় দুর্গাপূজার ছুটির শুরুতেই দর্শকদের জন্য সুখবর দিলেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। সাধারণত বৃহস্পতিবারই মুক্তি পায় আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন চ্যাপ্টার।
তবে এবার দুদিন আগে এগিয়ে মঙ্গলবারই প্রকাশ পাচ্ছে আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন চ্যাপ্টার-১৬।
নির্মাতার ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) বঙ্গতে দেখা যাবে নতুন পর্বটি। সোমবার ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কাজল আরেফিন অমি। তিনি লিখেছেন, ২০ তারিখ থেকে ছুটি শুরু। তাই এদিনই রিলিজ হবে ‘ব্যাচেলর পয়েন্ট’ চ্যাপ্টার-১৬ বঙ্গতে। সবাই রেডি তো?
অমির এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন সিরিজটির ভক্তরা। নতুন পর্বে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে চলছে নানা জল্পনা। কেউ জানতে চাইছেন পাশা ভাইয়ের কর্মকাণ্ড, কেউবা অপেক্ষায় আছেন ইংলিশ লেবুর নতুন কাণ্ডকারখানা দেখার।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা