বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবার মা হলেন অভিনেত্রী নাফিজা জাহান

প্রথমবার মা হলেন অভিনেত্রী নাফিজা জাহান

প্রথমবার মা হলেন অভিনেত্রী নাফিজা জাহান

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাফিজা জাহান অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বিয়ে করে সেখানে সংসার পেতেছেন।
এবার জানা গেল প্রথমবার মা হয়েছেন এই অভিনেত্রী। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন নাফিজা ও তার স্বামী রাজীব হাসান। তবে সন্তান জন্মের নির্দিষ্ট তারিখ জানাননি তারা।

নাফিজার স্বামী রাজীব হাসান ফেসবুকে হাসপাতালের বিছানায় নবজাতককে নিয়ে শুয়ে থাকা অভিনেত্রীর একটি ছবি প্রকাশ করেন।


এর সঙ্গে লেখেন, ‘দীর্ঘ অপেক্ষার পর, আল্লাহ আমাদের ঘরে এক ফুটফুটে কন্যাসন্তান দান করেছেন। এই অমূল্য নিয়ামতের জন্য আমরা মহান আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ।

নবজাতক ও তার মায়ের জন্য সবার কাছে দোয়াও চেয়ে রাজীব লেখেন, ‘আমাদের শিশুকন্যা ও তার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তাদের উভয়কে সুস্বাস্থ্য, সুখ এবং একটি দীর্ঘ ও সুন্দর জীবন দান করেন।’

অন্যদিকে, নাফিজা নিজের ফেসবুকে সদ্যোজাত মেয়ের হাতের ছবি প্রকাশ করেছেন। সেখানে মেয়েকে নিজের ‘পরম আশীর্বাদ, মধুর অলৌকিক ঘটনা এবং চিরন্তন ভালোবাসা’ বলে উল্লেখ করেছেন। তার পোস্টের পর শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

বলে রাখা যায়, ২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন নাফিজা জাহান। একই বছর সালাহউদ্দিন লাভলুর ‘হোমিও রোমিও’ নাটকে অভিনয় করেন। এর কিছুদিন পর শুভ্র খানের ‘সাদা রঙের স্বপ্ন’ ধারাবাহিকে কাজ করেন।

এরপর মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেন তিনি। পরবর্তীতে ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’, ‘আমাদের গল্প’-এর মতো জনপ্রিয় নাটকে দেখা যায় এই অভিনেত্রীকে। 

ক্যারিয়ারের সুসময়ে ২০১৩ সালের দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নাফিজা জাহান। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে এক প্রবাসীর সঙ্গে সংসার পাতেন। তবে এ সংসার বেশিদিন টেকেনি। ২০২১ সালের নভেম্বরে নিউইয়র্কে রাজীব হাসানকে বিয়ে করেন নাফিজা। এবার এ দম্পতির ঘর আলো করে আসছে নতুন অতিথি।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা