কিশোরগঞ্জ সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক চুরির ঘটনা ঘটেছে। চা খাইয়ে অজ্ঞান করার মাধ্যমে এক কিশোর অটোচালকের অটোরিকশা নিয়ে চম্পট দিয়েছে দুর্বৃত্তরা।
অজ্ঞান হওয়া ওই কিশোর অটোচালকের নাম নিরব, পিতা: আলামিন। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।
জানা গেছে, পাকুন্দিয়া থেকে দুইজন যাত্রী ৭০০ টাকা ভাড়ায় নিরবের অটোরিকশা রিজার্ভ নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে কিশোরগঞ্জ সদর হাসপাতালের কাছে পৌঁছে যাত্রীবেশে থাকা চক্রটি তাকে চা পান করায়। চা পানের কিছুক্ষণ পরেই নিরব সংজ্ঞাহীন হয়ে পড়ে। এই সুযোগে দুর্বৃত্তরা তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে নিরব কিশোরগঞ্জ সদর হাসপাতালের ৩য় তলার পশ্চিম পাশের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
স্বজনদের জন্য জরুরি সন্ধান:
যদি কেউ নিরব বা তার পরিবারকে চিনে থাকেন, তবে অনতিবিলম্বে হাসপাতালে আসার অথবা নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে:
যোগাযোগ নাম্বার 01794 596704
মো: রেজুয়ানুল হক
পাকুন্দিয়া :
