বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপিএমএর নির্বাহী কমিটিতে হামিন আহমেদ

এপিএমএর নির্বাহী কমিটিতে হামিন আহমেদ

এপিএমএর নির্বাহী কমিটিতে হামিন আহমেদ

এশিয়া-প্যাসিফিক মিউজিক ক্রিয়েটরস অ্যালায়েন্সের (এপিএমএ) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মাইলস ব্যান্ডের হামিন আহমেদ। তিনি প্রথম বাংলাদেশি, যিনি এই কমিটিতে স্থান পেলেন। ২০২৬-২০২৯ মেয়াদ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন হামিন আহমেদ। তিনি এক্সিকিউটিভ কমিটির কোন পদে দায়িত্ব পালন করবেন, তা জানা যাবে ২৯ অক্টোবর।

২০১৬ সাল থেকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সংগীত নির্মাতাদের কণ্ঠস্বর, কপিরাইট ও নৈতিক-অর্থনৈতিক অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং নীতিনির্ধারক পর্যায়ে তাদের স্বার্থরক্ষায় কাজ করে এপিএমএ। এই সংগঠনের কমিটিতে জায়গা পাওয়ায় বাংলাদেশে সংগীতশিল্পীদের রয়্যালটি ও অধিকার নিয়ে কথা বলা আরও সহজ হবে বলে মনে করেন হামিন আহমেদ।

বাংলাদেশের পাশাপাশি এপিএমএর বর্তমান নির্বাহী কমিটিতে অস্ট্রেলিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, ম্যাকাও, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের প্রতিনিধিরা রয়েছেন। হামিন আহমেদ জানান, সংগীতশিল্পীদের স্বত্ব, সঠিক পারিশ্রমিক না পাওয়া এবং ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মগুলোর বিপুল আয়ের বিপরীতে ক্রিয়েটরদের আয়ের বৈষম্য—এই সংকটগুলো নিরসনে কাজ করে এপিএমএ। পাশাপাশি নতুন অঞ্চলে স্বত্বভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতেও সংগঠনটি ভূমিকা রাখছে।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা