বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালুকায় ডাকাতি মালামাল লুট

ভালুকায় ডাকাতি মালামাল লুট

ভালুকায়  ডাকাতি মালামাল লুট

ময়মনসিংহের ভালুকায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতির অভিযোগ
পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার মল্লিকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 
ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও হালিমুন্নেসা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামিউল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়িতে তার বাবা-মা, বড় ভাই, ভাবি ও বোন ছিলেন।

তিনি বলেন,  রাতে একদল ডাকাত বাড়িতে ঢুকে বিভিন্ন কক্ষের আসবাবপত্রের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এ সময় বাবার মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত হন এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না। তবে ডাকাত দলের সদস্য সংখ্যা কত ছিল তা তিনি নিশ্চিত করতে পারেনি। 
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আশিকুর রহমান শ্রাবন