বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুভ জন্মদিন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া

শুভ জন্মদিন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া

শুভ জন্মদিন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া


আজকের এই বিশেষ দিনে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা রইল বলিউডের এক প্রতিভাবান, পরিশ্রমী ও বহুমুখী শিল্পী পরিণীতি চোপড়া-র প্রতি।


ভারতের হরিয়ানার আমবালায় এক পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করা পরিণীতির পিতা পাওয়ান চোপড়া একজন সফল ব্যবসায়ী। পড়াশোনায়ও ছিলেন মেধাবী — তিনি যুক্তরাজ্যের অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফাইন্যান্স ও অর্থনীতিতে ট্রিপল অনার্স সহ এমবিএ ডিগ্রি অর্জন করেন।


২০১১ সালে যশরাজ ফিল্মসের রোমান্টিক কমেডি "লেডিস ভার্সেস রিকি ভাল "-এর মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন পরিণীতি। এই ছবিতেই তাঁর অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী পুরস্কার অর্জন করেন।
পরবর্তী সময়ে তিনি একের পর এক দর্শকনন্দিত ও সমালোচকদের প্রশংসিত চলচ্চিত্র উপহার দেন —
ইশকজাদে (২০১২) – জাতীয় চলচ্চিত্র পুরস্কারে


বিশেষ সম্মাননা
শুদ্ধ দেশী রোমান্স (২০১৩)
হাসি তো ফাসি (২০১৪)
গোলমাল অ্যাগেইন (২০১৭)
কেশরী (২০১৯) – স্বল্প উপস্থিতিতেই স্মরণীয়
সন্দীপ অওর পিঙ্কি ফারার (২০২১) – ব্যাপক প্রশংসিত অভিনয়
সাইনা (২০২১) – সাইনা নেহওয়ালের বায়োপিকে অনবদ্য অভিনয়
Uunchai (২০২২)
অমর সিং চমকিলা (২০২৪) – প্রখ্যাত গায়ক চমকিলার জীবননির্ভর সিনেমায় মুখ্য ভূমিকায়।
গায়িকা হিসেবেও সমান জনপ্রিয়, তাঁর গাওয়া “Maana Ke Hum Yaar Nahin” ও “Teri Mitti” গান দুটি শ্রোতামনে ছুঁয়ে গেছে।

 

২০২২ সালে পরিণীতি টেলিভিশনেও অভিষেক করেন — Colors TV-এর জনপ্রিয় রিয়েলিটি শো "Hunarbaaz: Desh Ki Shaan"-এ বিচারক হিসেবে অংশগ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে, পরিণীতি চোপড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় রাজনীতিক রাঘব চাড্ডা-র সঙ্গে।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মানে ভূষিত পরিণীতি ২০১৩ সাল থেকে নিয়মিতভাবে Forbes India Celebrity ১০০ তালিকায় স্থান পেয়ে আসছেন। পাশাপাশি তিনি একজন সফল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।

আজকের দিনে শুভকামনা এই গুণী অভিনেত্রী ও সংগীতশিল্পীর জন্য তাঁর ভবিষ্যৎ হোক আরও উজ্জ্বল, সাফল্যে ভরা ও সৃষ্টিশীলতায় অনন্য।

 

 

 


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা