বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালুকায় বিরুনীয়ায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান ছামছুল হোসাইন

ভালুকায় বিরুনীয়ায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান ছামছুল হোসাইন

ভালুকায় বিরুনীয়ায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান ছামছুল হোসাইন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসাইন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন,পূজার আয়োজক ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের খোঁজখবর নেন। পাশাপাশি বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বিরুনীয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবস্থিত পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন তিনি।এ সময় পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে পূজামণ্ডপগুলোতে ভক্তদের উপস্থিতি,পূজা-অর্চনা ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ উৎসবকে আনন্দঘন ও সম্প্রীতিপূর্ণ করতে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ পূজামণ্ডপ পরিদর্শন করছেন।

পরিদর্শনকালে চেয়ারম্যান ছামছুল হোসাইন শারদীয় দুর্গোৎসবের আনন্দ,সৌহার্দ্য ও সম্প্রীতি সবার মাঝে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। সকল ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন,দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়,সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় পূজামণ্ডপগুলোর আয়োজক ও ভক্তরা চেয়ারম্যানের পরিদর্শন এবং আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগকে স্বাগত জানান। পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁর সঙ্গে ছিলেন।

এ সময় বিরুনীয়া ইউনিয়ন পরিষদের সদস্য জৈনু উদ্দিন মেম্বার,মহিলা ভাইস চেয়ারম্যান,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিরুনিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মাহাবুল হাসান মাহিন এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিরুনীয়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আশিকুর রহমান শ্রাবন