মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বসুন্ধরা সিটিতে ১৭ দিনব্যাপী বিজয় মেলা

বসুন্ধরা সিটিতে ১৭ দিনব্যাপী বিজয় মেলা

বসুন্ধরা সিটিতে ১৭ দিনব্যাপী বিজয় মেলা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয়ের মাসকে গভীর শ্রদ্ধা ও গর্বের সঙ্গে ধারণ করে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলের এন্ট্রিয়ামে শুরু হয়েছে ১৭ দিনব্যাপী বিসিডিএল বিজয় মেলা-২০২৫। মেলার আয়োজন করে বসুন্ধরা সিটি শপিংমল।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বসুন্ধরা সিটি শপিংমলের এন্ট্রিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা।

আগামীকাল ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বসুন্ধরা সিটি শপিংমলে এ বিসিডিএল বিজয় মেলা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। এতে থাকবে ফ্যাশন শো, গান, নাচ, ফ্লাশমব ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সঙ্গে থাকবে ডিসকাউন্টে কেনাকাটার সুযোগ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাধীনতা সংগ্রামে নিহত বীর শহীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। পরে জাতীয় সংগীত ও ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়।

এ সময় বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ আয়োজন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের গর্ব, ইতিহাস, স্মৃতি ও অনুভূতির এক অনন্য সম্মিলন। বিজয়ের এ মাসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ।

তিনি আরও বলেন, বসুন্ধরা সিটি শপিংমল প্রতিদিন শিশু থেকে প্রবীণ—পরিবার, তরুণ-তরুণী, পর্যটক ও কর্মজীবীসহ হাজারো মানুষের মিলনস্থল। সেই বিবেচনায় এই মেলার মাধ্যমে দর্শনার্থীদের জন্য একটি নিরাপদ, পরিবারবান্ধব ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সংস্কৃতি, বিনোদন ও কেনাকাটার সমন্বয়ে স্বাধীনতার প্রকৃত চেতনাকে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

বসুন্ধরা সিটি শপিংমলের কর্তৃপক্ষ অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বসুন্ধরা সিটি শপিংমল সবসময়ই দেশের মানুষের জন্য একটি বিশ্বমানের, নিরাপদ ও পরিবার-কেন্দ্রিক পরিবেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সংস্কৃতি, সৃজনশীলতা, ব্যবসা ও বিনোদনের সুন্দর সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতেও আরও শক্তভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ রয়েছি।

এবারের বিজয় মেলা ২০২৫-এর Title Sponsor হিসেবে রয়েছে OPPO Bangladesh এবং Powered By Sponsor হিসেবে রয়েছে VIVO Bangladesh ও Sony-Rangs।

এ ছাড়া অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলো হলো- Freeland, Klubhaus, Gentle Park, Shishu Paribahan, Peal Lifestyle, Infinity, Irani Borka, Bond, Country Boy, Sea Sky ও Irani Mart।

সবশেষে মেলায় অংশগ্রহণকারী সব স্পন্সর, ব্র্যান্ড হাউজ, শিল্পী, মিডিয়া প্রতিনিধি ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।