মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া
‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং একটি নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে।
২২ অক্টোবর (বৃহস্পতিবার) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্যরেলি ও সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা অংশ নেন। রেলিতে অংশগ্রহণকারীরা নিরাপদ সড়কের দাবিতে নানা সচেতনতামূলক বার্তা সম্বলিত টুপি পরেন এবং হাতে ব্যানার নিয়ে পদযাত্রা করেন। সমাবেশে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের সচেতন হওয়ার পাশাপাশি ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।
বক্তারা নিসচা-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের স্বপ্ন বাস্তবায়নে এবং সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার অনুরোধ জানান।