বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘বাংলাদেশের ভবিষ্যৎ বিএনপির কাছে নিরাপদ’, সুযোগ চান মেঘনা আলম

‘বাংলাদেশের ভবিষ্যৎ বিএনপির কাছে নিরাপদ’, সুযোগ চান মেঘনা আলম

‘বাংলাদেশের ভবিষ্যৎ বিএনপির কাছে নিরাপদ’, সুযোগ চান মেঘনা আলম

জাতীয় সংসদে বিএনপির হয়ে কাজ করার সুযোগ চান মডেল থেকে রাজনীতিবিদ হওয়া মেঘনা আলম। দলীয় আনুগত্যের পুরস্কার হিসেবে নয়, বরং জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, সংসদে কার্যকর ভূমিকা রাখতে রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি নীতিনির্ধারণ, কূটনীতি ও জাতীয়-আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি।

বুধবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা তুলে ধরেন মেঘনা আলম। জাতীয় সংসদে তরুণদের কর্মক্ষমতা ও প্রবীণদের প্রজ্ঞার সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সংসদ শুধু রাজনৈতিক বক্তব্য দেওয়ার জায়গা নয়; যুক্তি, তথ্য, নীতিবিশ্লেষণ ও জবাবদিহির মাধ্যমে জাতির ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

মেঘনা আলমের ভাষ্য, জাতীয় সংসদে এমন মানুষেরও প্রয়োজন, যাদের সুশাসন, আইন ও নীতিনির্ধারণ, কূটনৈতিক আলোচনা, সমঝোতা এবং জলবায়ু ও জেন্ডার-সংবেদনশীল বিষয়ে কাজ করার বাস্তব জ্ঞান ও দক্ষতা রয়েছে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি লেখেন, ‘আমি নতুন মুখ হতে পারি। কিন্তু আমার বৈশ্বিক অভিজ্ঞতা, রাজনৈতিক প্রশিক্ষণ, জ্ঞান, দক্ষতা ও কাজের ক্ষেত্রগুলো যেন শুধু নতুন পরিচয়ের কারণে বিবেচনার বাইরে না থাকে।’

সংসদে দলের পাশাপাশি দেশ ও জনগণের জন্য কাজ করতে চান জানিয়ে মেঘনা আলম বলেন, ‘আমি অনুগ্রহ নয়, যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের সুযোগ চাই, যাতে সংসদে দলের পাশাপাশি দেশ ও জনগণের জন্যও কার্যকর অবদান রাখতে পারি।’

পোস্টে নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে মেঘনা আলম জানান, বিএনপির কোনো বড় নেতা, মন্ত্রী বা সংসদ সদস্যের সঙ্গে আত্মীয়তার পরিচয় দেখানোর সুযোগ তাঁর নেই। নিজের বিবেচনায় দেশের স্বার্থকে সামনে রেখে বিএনপিকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

নিজের পারিবারিক রাজনৈতিক পরিচয়ের কথাও তুলে ধরেন মেঘনা আলম। তিনি জানান, তার বাবা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী)-এর আহ্বায়ক। এরশাদবিরোধী আন্দোলনে তার বাবা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সম্মুখসারিতে থেকে লড়াই করেছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা