বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হিরো আলমকে মে*রে ফেলার নীল নকশা করেছিলেন চতুর্থ স্ত্রী সাথী!

হিরো আলমকে মে*রে ফেলার নীল নকশা করেছিলেন চতুর্থ স্ত্রী সাথী!

হিরো আলমকে মে*রে ফেলার নীল নকশা করেছিলেন চতুর্থ স্ত্রী সাথী!

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ব্যক্তিগত জীবন নিয়ে এ মুহূর্তে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। আবারও জড়িয়ে পড়েছেন পারিবারিক ঝামেলা। সাবেক স্ত্রীকে ঘিরে সাম্প্রতিক এসব অভিযোগ সামনে আসায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি। এবার সাবেক স্ত্রী সাথী খাতুনের বিরুদ্ধে বিষপান করিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা, ১৫ লাখ টাকা দাবি এবং আত্মহত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন হিরো আলম।

জানা গেছে, হিরো আলমের প্রথম স্ত্রী ছিলেন সাদিয়া আক্তার সুমি। পরে নুসরাত জাহান ও রিয়া মনির সঙ্গে তার বিয়ে এবং দাম্পত্য সম্পর্কের বিষয়গুলোও খবরে এসেছে। সেই হিসাবে সাথী খান ছিলেন তার চতুর্থ স্ত্রী। এসব অভিযোগে স্ত্রীসহ আরও দুজনের নামে মামলার আবেদন করেছেন এ কনটেন্ট ক্রিয়েটর।

সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশে যাওয়ার পর তার কর্মচারী আহসান হাবিব সেলিমের সঙ্গে সাথী খাতুনের সম্পর্ক তৈরি হয়। বিষয়টি তাদের দাম্পত্য জীবনে প্রভাব ফেলে বলে দাবি করেন তিনি। পরবর্তী সময়ে সাথী খাতুন ও সেলিম বিয়ে করেছেন বলেও দাবি করেন হিরো আলম।

এ ছাড়া সাবেক স্ত্রীর বিরুদ্ধে অর্থ দাবি করার অভিযোগও তুলেছেন হিরো আলম। তার দাবি, সাথী খাতুন তার কাছে ১৫ লাখ টাকা চেয়েছেন। টাকা না দিলে নিজের জন্মদিনে আত্মহত্যা করার হুমকিও দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা