বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্গাপূজায় লাল বেনারসিতে রাজকীয় সাজে জয়া

দুর্গাপূজায় লাল বেনারসিতে রাজকীয় সাজে জয়া

দুর্গাপূজায় লাল বেনারসিতে রাজকীয় সাজে জয়া

দুর্গাপূজায় বেশ কিছু ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী জয়া আহসান। পূজার প্যান্ডেলে টকটকে লাল বেনারসি আর আধুনিক ড্রেপিংয়ে তোলা এসব ছবিতে নজর কেড়েছেন এই অভিনেত্রী। ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে গ্ল্যামারাস স্টাইল, ভারী চোকার আর স্মোকি মেকআপে তার সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও আধুনিকতার মেলবন্ধন দেখা গেছে ছবিগুলোতে।

নবমীর শেষ দিকে অভিনেত্রী ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন। সঙ্গে ক্যাপশনে লেখেন, দেবী সত্ত্বা কোনো অলংকার নয়, এক অন্তর্নিহিত শক্তি.. আমার ভেতরের আলোয়... আমার ভেতরের দুর্গা।

জয়া আহসানের ছবি পোস্ট করার পর তার সাজ নিয়ে পোস্ট করছেন মুগ্ধ ভক্তরা। অভিনেত্রীর ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। টকটকে লাল বেনারসিতে নজরকাড়া লুকে প্রশংসা পাচ্ছেন জয়া।

প্যান্ডেল তৈরির ব্যস্ততার মাঝেও জয়ার উজ্জ্বল লাল শাড়ি সহজেই কেড়ে নেয় সবার নজর। সোনালি জরির কাজ শাড়ির সৌন্দর্য বাড়িয়েছে আরও কয়েক গুণ। শাড়িজুড়ে কোনাকুনি সোনালি ডোরা ও ছোট ছোট জরির নকশা। লহরিয়া ধাঁচের এই নকশায় লাল বেনারসি পেয়েছে অনন্য সৌন্দর্য।

লাল শাড়ির সঙ্গে একই রঙের টাইট-ফিট বটম বেছে নিয়েছেন জয়া। রঙের সামঞ্জস্য বজায় রেখে এই সমন্বয় তার সাজে এনেছে সমসাময়িক ফ্যাশনের ছোঁয়া। গলায় সোনালি নকশার ভারী চোকার। বাড়তি গয়নার বাহুল্য এড়িয়ে এই একটি অলংকারকেই সাজের প্রধান আকর্ষণ করে তুলেছেন অভিনেত্রী।