মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার জাঙ্গালিয়ায় "সোনালী স্বপ্ন ফাউন্ডেশন"-এর উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এডভোকেট মো: জালাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ১নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মো: তৌফিকুল ইসলাম (ভিপি তৌফিক)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
জনাব মো: হেলাল উদ্দিন পিপিএম, অফিসার ইনচার্জ, পাকুন্দিয়া থানা
জনাব মো: সাইফুল হক হীরা, যুগ্ম আহ্বায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি
জনাব লুৎফুর রহমান মোফাজ্জল, যুগ্ম আহ্বায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি
জনাব মো: রফিকুর রহমান তারা, যুগ্ম আহ্বায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি
জনাব ইলিয়াস উদ্দিন চুন্নু, যুগ্ম আহ্বায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি
জনাব মো: হাবিবুর রহমান ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি
জনাব মো: মিজানুর রহমান খান সুমন, আহ্বায়ক, পাকুন্দিয়া উপজেলা যুবদল
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। পরবর্তীতে মেধা তালিকায় স্থান পাওয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।