বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গিটারিস্ট রাসেল খান মারা গেছেন

গিটারিস্ট রাসেল খান মারা গেছেন

গিটারিস্ট রাসেল খান মারা গেছেন

ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন গিটারিস্ট রাসেল খান। সুস্থ হয়ে আবারও গিটারের সুরে মঞ্চ মাতাবেন, এমন প্রত্যাশার মধ্যেই এলো তার মৃত্যুর খবর। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিন দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে কাজ করা এই শিল্পী।

পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। রাসেল খানের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার সহশিল্পী ও যন্ত্রসংগীতশিল্পী আজমীর বাবু। 

কয়েক দিন ধরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় ভুগছিলেন রাসেল খান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় অবস্থান করছিলেন। 


দেশের সংগীতাঙ্গনে রাসেল খান ছিলেন পরিচিত ও শ্রদ্ধার একটি নাম। তিন দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে তিনি দেশের প্রথম সারির বহু জনপ্রিয় ও কিংবদন্তি সংগীতশিল্পীর সঙ্গে কাজ করেছেন। স্টুডিওতে গান রেকর্ডিং থেকে শুরু করে লাইভ শো ও কনসার্ট বিভিন্ন আয়োজনে গিটারে সুর তুলে শিল্পীদের পরিবেশনায় বাড়তি মাত্রা যোগ করতেন তিনি।

মঞ্চে গায়কের পেছনে দাঁড়িয়ে গিটারের তারে সুর তোলার মধ্য দিয়েই নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিলেন রাসেল খান। তার বাজানো গিটার অনেক শিল্পীর গানের পরিবেশনাকে করেছে আরও প্রাণবন্ত। তবে যন্ত্রসংগীতশিল্পী হিসেবেই শুধু নয়, নিজের কণ্ঠেও গান গেয়ে মাঝেমধ্যে শ্রোতাদের মুগ্ধ করতেন তিনি

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা