বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেটে ব্যস্ত প্রভা

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেটে ব্যস্ত প্রভা

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেটে ব্যস্ত প্রভা

প্রভা জানিয়েছেন, অভিনয়ে নিয়মিত হওয়ার জন্য তার কোনো তাড়াহুড়া নেই। ভালো গল্প, ব্যতিক্রমী চরিত্র এবং উপযুক্ত সম্মানী পেলে তবেই কাজ করতে চান তিনি। অভিনয়কে আপাতত দ্বিতীয় পছন্দ হিসেবে দেখলেও পর্দা থেকে পুরোপুরি সরে যাননি এই অভিনেত্রী। এরই মধ্যে সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমায় অভিনয় করেছেন প্রভা। ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ এবং সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’—দুটি ছবিতেই যুক্ত হয়েছেন গল্প ও চরিত্র পছন্দ হওয়ায়।

এ প্রসঙ্গে প্রভা বলেন, “সিনেমা দুটির গল্প ও আমার চরিত্র পছন্দ হয়েছে বলে এর সঙ্গে যুক্ত হয়েছি। তবে শুটিং পুরোপুরি শেষ হয়নি। এখনও কিছু অংশের শুটিং বাকি রয়েছে। চলতি বছরের মধ্যেই এটি শেষ হয়ে যাবে।”


সম্প্রতি ওটিটিতে প্রচারিত ‘লুক আ লাইক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেও আলোচনায় আসেন প্রভা। আহমেদ শাকিল নিসানের পরিচালনায় ‘বর্তমান’ নাটকেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি এনটিভিতে প্রচারিত ধারাবাহিক ‘পরের মেয়ে’তেও দেখা যাচ্ছে তাকে।


প্রভার ক্যারিয়ারে যেমন সাফল্য এসেছে, তেমনি ব্যক্তিগত জীবনের কঠিন সময়ও তার পথচলাকে প্রভাবিত করেছে। ২০১০ সালের আগস্টে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে ভালোবেসে বিয়ে করেন তিনি। তখন দুজনই ছিলেন আলোচিত জুটি। বিভিন্ন টক শোতেও একসঙ্গে দেখা যেত তাদের।

তবে, সে সময় প্রভার সাবেক প্রেমিক তাদের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে দেন। ঘটনাটির পর ২০১১ সালের ফেব্রুয়ারিতে অপূর্বর সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর সামাজিক ও মানসিকভাবে কঠিন সময় পার করেন প্রভা। কিছুদিনের জন্য অভিনয় ও গণমাধ্যম থেকে দূরে সরে যান।

২০১২ সালে ব্যবসায়ী মাহমুদ শান্তকে বিয়ে করলেও ২০১৪ সালে সেই সংসারও ভেঙে যায়। ব্যক্তিগত জীবনের এসব অভিজ্ঞতার পর আবারো অভিনয় থেকে বিরতি নেন তিনি। তবে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে ফিরে আসেন প্রভা। ‘সিকান্দার বক্স’ সিরিজসহ একক ও ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আবারও নিজের অবস্থান তৈরি করেন।

ক্যারিয়ারের বিভিন্ন সময়ে অনলাইনে ভুয়া খবর, হয়রানি ও অপপ্রচারের শিকার হয়েছেন প্রভা। ২০২৩ সালে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে প্রতিবাদ জানান তিনি।

একসময় নেতিবাচক মন্তব্যের ভয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ও ভিডিওর মন্তব্য সীমিত রাখতেন এই অভিনেত্রী। এখন সেই সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে উঠেছেন। ব্যক্তিগত জীবনের ছবি, ভিডিও ও নানা অভিজ্ঞতাও ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। অন্যায়ের প্রতিবাদেও সরব হন।

ব্যক্তিগত জীবনের কঠিন অভিজ্ঞতা পেছনে ফেলে প্রভা এখন নিজের কাজ ও জীবনকে নিজের মতো করে সাজাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি করপোরেট দায়িত্ব সামলানো তার সেই নতুন পথচলারই অংশ। পর্দায় তাকে কতটা নিয়মিত দেখা যাবে, তা সময়ই বলবে; আপাতত কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে নিজের পছন্দকেই গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা