শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন


দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০২৫ অনুসরণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ প্রস্তাব উত্থাপন করে।

প্রস্তাব অনুযায়ী, আগামী বছরের ৯ থেকে ১০ জানুয়ারি সরবরাহের জন্য দক্ষিণ কোরিয়াভিত্তিক পোস্কো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ৪২০ কোটি ৯ লাখ টাকায় এক কার্গো এলএনজি ক্রয় করা হবে। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ৯ দশমিক ৯৯ মার্কিন ডলার।

কর্মকর্তারা জানান, শীত মৌসুমে বাড়তি চাহিদার মধ্যে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এ এলএনজি আমদানি সহায়ক হবে।