বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক মুক্তির দিনেই আজ স্টার সিনেপ্লেক্সে ‘ক্লেফেইস’

আন্তর্জাতিক মুক্তির দিনেই আজ স্টার সিনেপ্লেক্সে ‘ক্লেফেইস’

আন্তর্জাতিক মুক্তির দিনেই আজ স্টার সিনেপ্লেক্সে ‘ক্লেফেইস’

গ্ল্যামারের আলো ঝলমলে দুনিয়া থেকে মুহূর্তেই অন্ধকার জগতের এক রূপান্তর! সৌন্দর্য হারানোর যাতনা, মানসিক বিপর্যয় আর প্রতিশোধের তীব্র বাসনা নিয়ে আজ পর্দায় হাজির হচ্ছে ডিসি কমিকসের ভয়ংকর ভিলেন ‘ক্লেফেইস’। প্রচলিত সুপারহিরো অ্যাকশনের গণ্ডি পেরিয়ে এক ব্যতিক্রমী বডি-হরর অভিজ্ঞতা নিয়ে প্রেক্ষাগৃহে এসেছে সিনেমাটি। শুক্রবার (২৩ অক্টোবর) বিশ্বজুড়ে একযোগে আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ডিসি কমিকসের অন্যতম চর্চিত চরিত্র নিয়ে নির্মিত সিনেমা ‘ক্লেফেইস’। 

আন্তর্জাতিক মুক্তির এই বিশেষ দিনেই বাংলাদেশের দর্শকদের জন্য সিনেমাটি প্রেক্ষাগৃহে নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। জেমস ওয়াটকিন্সের পরিচালনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক এবং এডি মারসনের মতো একঝাঁক তারকা অভিনেতা।

ব্যাটম্যানের পরিচিত কমিক দুনিয়ায় ‘ক্লেফেইস’ মূলত এমন এক চরিত্র, যার শরীর কাদার মতো অনায়াসে রূপান্তরিত হতে পারে। ক্ষণে ক্ষণে নিজের রূপ বদলে অন্য মানুষের চেহারা ধারণ করার এক অদ্ভুত ও ভয়ংকর ক্ষমতা রয়েছে তার। ফলে এই চরিত্রকে কেন্দ্র করে গল্পের পরতে পরতে জমে উঠেছে ভয়, পরিচয় সংকট আর অস্বাভাবিক শারীরিক রূপান্তরের নানা রহস্য।

গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ‘ম্যাট হ্যাগেন’ নামের এক উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা। নিজের মেধা ও পরিশ্রমে গোথাম শহর থেকে ধীরে ধীরে হলিউডের জনপ্রিয় তারকা হয়ে ওঠেন তিনি। তবে হঠাৎই স্থানীয় এক অপরাধী চক্রের হামলায় মারাত্মকভাবে বিকৃত হয়ে যায় তার সুন্দর মুখমণ্ডল। এক লহমায় তছনছ হয়ে যায় তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও স্বপ্নের ভবিষ্যৎ।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা