বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঙ্গাস মাছ নিয়ে ওমর সানীর খোঁচা

পাঙ্গাস মাছ নিয়ে ওমর সানীর খোঁচা

পাঙ্গাস মাছ নিয়ে ওমর সানীর খোঁচা

খাবার আল্লাহর নিয়ামত। তাই কোন মাছ কে পছন্দ করেন, তা নিয়ে নাক সিটকানোর কিছু নেই- এমন বার্তাই যেন দিলেন চিত্রনায়ক ওমর সানী। বর্তমানে পাঙ্গাস ও মেনি মাছ তার সবচেয়ে প্রিয় বলে জানিয়েছেন এই অভিনেতা। পাঙ্গাস মাছ নিয়ে মানুষের নেতিবাচক মনোভাবের প্রসঙ্গ টেনে মজার ছলে বড়লোকদেরও খোঁচা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, খাবার হচ্ছে আল্লাহর নিয়ামত।’

পাঙ্গাস মাছের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে অভিনেতা বলেন, ‘এ মুহূর্তে আমার সবচেয়ে দুইটা প্রিয় মাছ পাঙ্গাস এবং মেনি মাছ। অবশ্য অনেকে নাক সিটকায়, এ পাঙ্গাস খায়? কিন্তু আমার হার্টের ডাক্তার বলেন, পাঙ্গাস মাছ সপ্তাহে ২ থেকে ৩ দিন খাবেন, হার্টের জন্য ভালো।’
এরপর রসিকতা করে ওমর সানী লেখেন, ‘কি মাইন্ড করছেন বড়লোকরা, হাহাহাহা।’

শুধু পাঙ্গাস নয়, মেনি মাছের প্রতিও রয়েছে অভিনেতার বিশেষ দুর্বলতা। ছোটবেলার স্মৃতির কথা জানিয়ে তিনি লেখেন, ‘খুব রেয়ার মেনি মাছ আমার মা আমাকে খাওয়াতেন, সেই থেকে প্রিয়। খুব মিস করি, পাই না।’

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা