বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে চিকিৎসাসেবা নিয়ে পাশে দাঁড়াল লায়ন ক্লাব

শ্রীপুরে চিকিৎসাসেবা নিয়ে পাশে দাঁড়াল লায়ন ক্লাব

শ্রীপুরে চিকিৎসাসেবা নিয়ে পাশে দাঁড়াল লায়ন ক্লাব

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার নগর হাওলা গ্রামে লায়ন ক্লাব অব মাওনার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমে অংশ নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর ডা. আসাদুল্লাহ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও বণিক বার্তার গাজীপুর জেলা প্রতিনিধি এস এম মাহফুল হাসান হান্নান, গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি। এ ছাড়া লায়ন ক্লাবের সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয় উদ্যোক্তা মাজাহারুল ইসলাম বলেন, লায়ন ক্লাব অব মাওনা দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।