শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জার্মানিতে বড়দিনের উৎসবে হামলার চক্রান্ত নস্যাতের দাবি কর্তৃপক্ষের, আটক ৫

জার্মানিতে বড়দিনের উৎসবে হামলার চক্রান্ত নস্যাতের দাবি কর্তৃপক্ষের, আটক ৫

জার্মানিতে বড়দিনের উৎসবে হামলার চক্রান্ত নস্যাতের দাবি কর্তৃপক্ষের, আটক ৫

জার্মানিতে বড়দিনের উৎসবে হামলার চক্রান্ত নস্যাতের দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে জার্মান পুলিশ। তারা সবাই মরক্কো, সিরিয়া ও মিসরের বাসিন্দা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

স্থানীয় প্রশাসনের দাবি, বড়দিনের উৎসবে জনসমাগমপূর্ণ স্থানে এলোপাতাড়ি গাড়িচাপা দেয়ার পরিকল্পনা ছিল তাদের। উগ্র ইসলাম পন্থার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। আটকের ঘটনাটির পর বড়দিন ঘিরে নিরাপত্তা আরও জোরদার করেছে জার্মান কর্তৃপক্ষ। বড়দিনের শপিংমল ও মার্কেটগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তাকর্মীদের উপস্থিতি। 

এর আগে, গত বছরের ডিসেম্বরে জার্মানির মাগডেবুর্গ শহরে একটি ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেয়ার ঘটনায় ৬ জনের প্রাণ যায়।