বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালুকা উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টে হবিরবাড়ী একাদশ চ্যাম্পিয়ন

ভালুকা উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টে হবিরবাড়ী একাদশ চ্যাম্পিয়ন

ভালুকা উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টে হবিরবাড়ী একাদশ চ্যাম্পিয়ন

 

ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত 'ভালুকা উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬'-এর জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর (শুক্রবার) উপজেলার ধীতপুর মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

​রোমাঞ্চকর ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই খেলায় ভালুকা পৌরসভা একাদশকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হবিরবাড়ী একাদশ।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক সাখাওয়াত হোসেন।

​খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী হবিরবাড়ী একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার প্রাইজমানির চেক তুলে দেন। অন্যদিকে রানার্সআপ ভালুকা পৌরসভা একাদশের হাতে রানার্সআপ ট্রফি ও ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকার প্রাইজমানির চেক প্রদান করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপি বলেন, "যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে।"

​অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু,  পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট ওসমান গনি মাখন, যুবকদের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান সহ উপজেলা প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।  

আশিকুর রহমান শ্রাবন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: