বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারিশের ট্রাকচাপায় বিএনপি নেতা নিহত, চালক আটক

রেলস্টেশন এলাকায় দুর্ঘটনা, পালানোর সময় স্থানীয়দের হাতে আটক চালক


নারিশের ট্রাকচাপায় বিএনপি নেতা নিহত, চালক আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
 গাজীপুরের শ্রীপুরে নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিদ্দিকুর রহমান নামে এক সাবেক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ধাওয়া করে তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নিহত সিদ্দিকুর রহমান শ্রীপুর বাজারের একজন ব্যবসায়ী। তিনি শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা পৌনে ১২টার দিকে রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংসংলগ্ন এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সিদ্দিকুর রহমান। এ সময় নারিশের একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে তাঁকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক চালকের নাম ইউনুস (৪৭)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া এলাকার মৃত ফাইজ আহম্মদের ছেলে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় করেন। ব্যবসায়ী ও বিএনপির সাবেক নেতা সিদ্দিকুর রহমানের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ থানায় আনার প্রস্তুতি চলছে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।