সতর্কীকরণ বিজ্ঞপ্তি
সাজেদা ফাউন্ডেশনের নাম ব্যবহার করে পরিচালিত অননুমোদিত কার্যক্রম সম্পর্কে সতর্কীকরণ
সাজেদা ফাউন্ডেশন, ঠিকানা: আটবী সেন্টার, লেভেল-০৫, প্লট-১২, গুলশান সাউথ অ্যাভিনিউ, গুলশান-০১, ঢাকা-১২১২, যা শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ ও ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী একটি বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে সাজেদা ফাউন্ডেশন কর্তৃপক্ষের নজরে আসে যে, কতিপয় ব্যক্তি সাজেদা ফাউন্ডেশনের শাখা কার্যালয় পরিচয় ব্যবহার করে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন ধামইরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের আমাইতাড়া গ্রামে উদ্দীপন এনজিও কার্যালয় থেকে আনুমানিক ১০০ গজ পশ্চিমে পাকা রাস্তার পাশে একটি কার্যালয় পরিচালনা করছেন। পরবর্তীতে, গত ২০ অক্টোবর ২০২৬ তারিখে সরেজমিনে পরিদর্শন করে উক্ত স্থানে অবৈধ/বেআইনিভাবে অফিস পরিচালনা বিষয়ে সত্যতা পাওয়া যায় এবং সংশ্লিষ্ট অজ্ঞাতনামা ব্যক্তিরা কার্যালয়টি তালাবদ্ধ করে পালিয়ে যান। প্রকৃতপক্ষে উক্ত শাখাটি সহ নওগাঁ জেলায় সাজেদা ফাউন্ডেশনের কোন কার্যক্রম চলমান নেই।
এ বিষয়ে সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সর্বসাধারণকে এ ধরনের অননুমোদিত পরিচয় ব্যবহার সম্পর্কে সতর্ক থাকার এবং উক্ত কার্যালয়ের সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন বা চুক্তিতে আবদ্ধ হওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
সাজেদা ফাউন্ডেশনের পক্ষে
অ্যাডভোকেট ইমরান হোসেন
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, লিগ্যাল
প্রধান কার্যালয়
সাজেদা ফাউন্ডেশন
