শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাসন্তানের জন্য দোয়া চাইলেন ইমরান

কন্যাসন্তানের জন্য দোয়া চাইলেন ইমরান

কন্যাসন্তানের জন্য দোয়া চাইলেন ইমরান


জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি বাবা হওয়ার সুখবর শেয়ার করে ভক্তদের আনন্দিত করেছিলেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি আবেগঘন পোস্টে তিনি তার কন্যাসন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ফেসবুকে দেওয়া পোস্টে ইমরান লিখেছেন, “গতকাল আমাদের জীবনের এক সুন্দর অধ্যায় পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের আকিকা সম্পন্ন করেছি।”

মেয়ের পরিচয় তুলে ধরে তিনি আরও লেখেন, “পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের রাজকন্যা মাহনূর মাহমুদুল ইনায়াকে। সবাই দোয়া রাখবেন।”

ইমরানের এ পোস্ট প্রকাশের পর কমেন্ট বক্সে ভক্ত ও শুভানুধ্যায়ীরা ভালোবাসা ও দোয়ার বার্তা জানান। একজন মন্তব্য করেন, “দোয়া ও শুভকামনা সব সময়ের জন্য।” আরেকজন লেখেন, “অনেক অনেক দোয়া রইল মামনিটার জন্য। দোয়া করি, আপনার মতোই সে একদিন উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে।”