বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুপ্রিম কোর্ট বার শাখার আইন সহায়ক পরিষদে সদস্য হলেন অ্যাড. জাহিদ মিয়া

সুপ্রিম কোর্ট বার শাখার আইন সহায়ক পরিষদে সদস্য হলেন অ্যাড. জাহিদ মিয়া

সুপ্রিম কোর্ট বার শাখার আইন সহায়ক পরিষদে সদস্য হলেন অ্যাড. জাহিদ মিয়া


কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার শাখার আইন সহায়ক পরিষদ কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জাহিদ মিয়া। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক মামলায় অভিযুক্ত দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়ে আসছেন। তাঁর দাবি, এ সময়ে প্রায় ৩০০ জনের জামিনের ব্যবস্থা করেছেন তিনি।

মোঃ জাহিদ মিয়া জানান, ৫ আগস্ট-পরবর্তী সময়ে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার ও হয়রানির শিকার নেতাকর্মীদের আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি তাঁদের জামিনের জন্য কাজ করেছেন তিনি। তাঁর দাবি, গত ২৩ মে ২০২৬ ধানমন্ডি থানায় আলোচিত সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার হওয়া ২৬ জনের জামিনের ব্যবস্থাও করেছেন তিনি।

আইনি সহায়তা দেওয়ার কারণে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও আইন অঙ্গনে আলোচনায় আসেন এই আইনজীবী। তাঁর মাধ্যমে আইনি সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওদুদ মাতুব্বর, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাউছার ভূঁইয়া, কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল রহমান, নুরুল্লাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ আলী, যুবলীগের কেন্দ্রীয় নেতা এম হক বাবু, শ্যামলী আক্তার, সদরপুর উপজেলা আওয়ামী লীগের নেতা মনির হাওলাদার, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস, কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শুক্কুর বেপারী এবং ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য এখলাছ আলী ফকিরসহ অনেকে।

কমিটিতে মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মোঃ জাহিদ মিয়া বলেন, “৫ আগস্ট-পরবর্তী সময়ে জীবনের ঝুঁকি নিয়ে দলের জন্য কাজ করেছি এবং নেতাকর্মীদের আইনি সুরক্ষা দিয়ে আসছি। আইন অঙ্গনের মানুষ হিসেবে আমাকে এই দায়িত্ব দেওয়ায় আমার ওপর অর্পিত কর্তব্য আরও বেড়ে গেল। আমি নিষ্ঠার সঙ্গে তা পালন করে যাব।”

আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “ডিসেম্বরে নেত্রীর ‘প্রত্যাবর্তন ২.০’ সামনে রেখে আমাদের আইনি অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

আইন সহায়ক পরিষদ-কমিটিতে স্থান পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ আজাহার উল্লাহ ভুইয়া এবং সদস্যসচিব মোহাম্মাদ ইমরান মিয়া প্রতি কৃতজ্ঞতা জানান মোঃ জাহিদ মিয়া। নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের আইনি লড়াইয়ে সার্বিক সহযোগিতা করতে তাঁরা প্রস্তুত রয়েছেন।

অ্যাডভোকেট মো. জাহিদ মিয়া ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বাসিন্দা হাজী শেখ আব্দুল খালেকের ছেলে। আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর ২০১৮ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। পরে ২০২২ সালের ১৩ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্তি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনপেশায় নিয়োজিত রয়েছেন।

তানভীর তুহিন 
সদরপুর, ফরিদপুর