বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুভ জন্মদিন বাংলা সঙ্গীতাঙ্গনের প্রথিতযশা নজরুলসঙ্গীত শিল্পী শবনম মুশতারী

শুভ জন্মদিন বাংলা সঙ্গীতাঙ্গনের প্রথিতযশা নজরুলসঙ্গীত শিল্পী শবনম মুশতারী

শুভ জন্মদিন বাংলা সঙ্গীতাঙ্গনের প্রথিতযশা নজরুলসঙ্গীত শিল্পী শবনম মুশতারী

উপেক্ষিত এক ঝরা পাতা — তবু অমর তাঁর সুরের সুধা...কচি পাতা ততদিনই বৃক্ষের শোভা বাড়ায়, যতদিন সে ফল-ফুলে সৌরভ ছড়ায়। ঝরে গেলে সে হয় উপেক্ষিত— যেন শিল্পীর জীবনও তেমনই।
বলছি বাংলাদেশের কিংবদন্তি নজরুলসঙ্গীত শিল্পী শবনম মুশতারীর কথা — যিনি তাঁর মিষ্টি কণ্ঠে ও অনন্য সুরসাধনায় এক যুগকে মোহিত করেছিলেন।
আজ তিনি অসুস্থ, দীর্ঘদিন ধরে স্মৃতিভ্রংশ (ডিমেনশিয়া) রোগে ভুগছেন। প্রিয় মুখগুলো চিনতে পারেন না, কথায় আসে অসংলগ্নতা। তবু স্নিগ্ধ হাসিতে তা ঢেকে রাখেন— যেন এখনো অন্তরে বেজে চলে সেই “তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা”-র সুর।


দুঃখের বিষয়, তাঁর এই দীর্ঘ অসুস্থতার সময়ে সরকারি বা প্রাতিষ্ঠানিক তেমন কোনো সহায়তা মেলেনি— যা আমাদের সংস্কৃতির জন্য গভীর বেদনার।


শবনম মুশতারীর জন্ম ২৫ অক্টোবর, নওগাঁ জেলার বদলগাছি উপজেলায়। পিতা ছিলেন বিখ্যাত কবি ও নজরুল গবেষক তালিম হোসেন, মাতা বেগম মাফরুহা চৌধুরী ছিলেন কথাসাহিত্যিক, সাংবাদিক এবং দৈনিক বাংলার মহিলা পাতার সম্পাদক।


তাঁর ছোট দুই বোন ইয়াসমিন মুশতারী ও পারভীন মুশতারীও নজরুলসঙ্গীত শিল্পী।
ভাই শাহরিয়ার চৌধুরী সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং হাসনাইন চৌধুরী পেশায় বিমানের ক্যাপ্টেন।
১৯৬০-এর দশকে নজরুলসঙ্গীত চর্চা শুরু করেন তিনি।


অল্প সময়েই তাঁর সুরেলা কণ্ঠে জনপ্রিয় হয়ে ওঠে বহু নজরুলগীতি—
‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’, ‘পিয়া পিয়া পিয়া’, ‘আমায় নহে গো ভালোবাসো’, ‘মনে পড়ে আজ’, ‘তুমি শুনিতে চেয়ো না’, ‘সবার কথা কইলে’— আজও মন কেড়ে নেয় সেগুলো।
এইচএমভি থেকে প্রকাশিত তাঁর ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’ গানের লংপ্লে রেকর্ডটি
আমেরিকান লাইব্রেরি অফ কংগ্রেস-এর সাউন্ড সেকশনে সংরক্ষিত—


যা বাংলাদেশের জন্য এক গৌরবের বিষয়।
তাঁর জনপ্রিয় অ্যালবামসমূহ:
Best of Shabnam Mushtari (প্রকাশ: মুক্তধারা, নিউইয়র্ক)
প্রিয় কবির প্রিয় গান
প্রিয় এমন রাত
অসুস্থ হওয়ার আগে তিনি প্রতি বছর পিতার প্রতিষ্ঠিত ‘কবি তালিম হোসেন ট্রাস্ট’ থেকে তরুণ শিল্পীদের নজরুলসঙ্গীতের তালিম দিতেন— যেটি আজও তাঁর সঙ্গীতপ্রেমের প্রতীক।
সম্মাননা ও পুরস্কার:
একুশে পদক, ১৯৯৭
নজরুল পদক, ২০১৫


এবং সম্প্রতি, বাংলা একাডেমি কর্তৃক নজরুল পদক ২০২৫-এ ভূষিত হয়েছেন এই বিশিষ্ট শিল্পী।
দেশের সঙ্গীতভূবনে নজরুলচর্চার ধারাকে সুর, সাধনা ও শুদ্ধতায় যে কজন শিল্পী আজীবন ধারণ করেছেন, শবনম মুশতারী তাঁদের মধ্যে অন্যতম।
জীবনের বেলা শেষে যেন আর কোনো শিল্পীকে বলতে না হয়—
“আমায় নহে গো ভালোবাসো,
শুধু ভালোবাসো মোর গান...”


জন্মদিনে জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও সুস্বাস্থ্যের কামনা।
তাঁর কণ্ঠে বাজুক আবার সুরের মায়া, জেগে থাকুক আমাদের হৃদয়ে তাঁর অনন্ত গান।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা