বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে পাচারের আগেই উদ্ধার প্রায় কোটি টাকার ৩ কষ্টিপাথরের মূর্তি আটক ২

ভারতে পাচারের আগেই উদ্ধার প্রায় কোটি টাকার ৩ কষ্টিপাথরের মূর্তি আটক ২

ভারতে পাচারের আগেই উদ্ধার প্রায় কোটি টাকার ৩ কষ্টিপাথরের মূর্তি আটক ২

ফারহান ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মূর্তির আনুমানিক সিজার মূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

আজ রোববার (২৫ অক্টোবর) রাত ১টার দিকে বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পৃথক দুটি অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার পুরইল গ্রামের সন্তোষ মাহাত (৩৫) ও পূর্ব বালিঘাটা গ্রামের সুজন চন্দ্র রায় (৩৪)।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্রে জানা যায়, স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় কষ্টিপাথরের মূর্তি মজুত রাখার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে বিজিবির বিশেষ টহলদল পুলিশ ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধার করা তিনটি মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। এর মধ্যে দুটি মূর্তির ওজন যথাক্রমে ৪২ কেজি ৭০০ গ্রাম ও ৩৭ কেজি ৬০০ গ্রাম। অন্যটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি, যার ওজন ৮ কেজি ৮০০ গ্রাম।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা মূর্তিগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে।

ফারহান ইসলাম 
জয়পুরহাট প্রতিনিধি