বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মান্দায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মান্দায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মান্দায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ


শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরছেন—এমন প্রচারণা চালিয়ে নওগাঁর মান্দা উপজেলায় মাইকিং করার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে প্রশাসনকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন বিএনপি নেতারা।

রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি হাইস্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি প্রসাদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএন্ডটি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি  মখলেসুর রহমান মকে। প্রধান বক্তা ছিলেন স্থানীয় সংসদ সদস্যের সহধর্মিণী ও উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি মিসেস লায়লা আরজুমান্দ বারী।

এ ছাড়া বক্তব্য দেন মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক এমদাদুল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহসভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তালহা জুবায়ের ও শামীম হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সালেক এবং ছাত্রদল নেতা রিয়াসাত ই সাজিদসহ স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রচারণা চালিয়ে মাইকিং করার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এ জন্য প্রশাসনকে সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের নামে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রচারণা পরিচালিত হলে তা প্রচলিত আইন ও প্রশাসনিক নির্দেশনার আলোকে মোকাবিলা করতে হবে। এ ধরনের ঘটনা প্রতিরোধে স্থানীয় নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান তাঁরা।

সমাবেশে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম এ মতিন 
মান্দা নওগাঁ প্রতিনিধি