শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বড় দুঃসংবাদ পেল ভারত

বড় দুঃসংবাদ পেল ভারত

বড় দুঃসংবাদ পেল ভারত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। তবে সিরিজের চতুর্থ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে স্বাগতিকরা। সিরিজের বাকি দুই ম্যাচে জাসপ্রিত বুমরাহর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চতুর্থ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে লক্ষ্ণৌতে এবং সিরিজের শেষ ম্যাচ হবে আহমেদাবাদে। এরই মধ্যে ব্যক্তিগত কারণে মুম্বাইয়ে ফিরে গেছেন বুমরাহ। বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিসিসিআই জানায়, ব্যক্তিগত কারণেই মুম্বাইয়ে নিজের বাড়িতে ফিরেছেন বুমরাহ। ফলে তিনি ধর্মশালায় অনুষ্ঠিতব্য ম্যাচে খেলবেন না। কবে নাগাদ তিনি আবার দলের সঙ্গে যোগ দেবেন, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

বুমরাহর অনুপস্থিতিতে ধর্মশালার ম্যাচে ভারতের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন হর্ষিত রানা। বুমরাহ কেন দেশে ফিরেছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি বোর্ড।