বলিউডে মুক্তির অপেক্ষায় রয়েছে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’। মুক্তির এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি। আর তাতেই বক্স অফিসে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি। অগ্রিম বুকিংয়ে প্রথম দিনের টিকিট বিক্রি থেকে এরই মধ্যে ৮ কোটি রুপির বেশি আয় হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার পর্যন্ত সিনেমাটির প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৮ কোটি ১৬ লাখ রুপি। তবে এই হিসেবের মধ্যে কিছু ‘ব্লকড সিট’র টিকিটও রয়েছে, যেগুলো আগে থেকেই নির্মাতাদের পক্ষ থেকে সংরক্ষিত রাখা হয়। এসব আসনের হিসেব বাদ দিলে অগ্রিম বুকিং থেকে আয় দাঁড়ায় ৬ কোটি ১৫ লাখ রুপি।
আগামী ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। মুক্তির আগেই দেশজুড়ে প্রথম দিনের জন্য ৩ হাজার ৯৪৪টি শো নির্ধারিত হয়েছে। অগ্রিম বুকিংয়ে দর্শকদের এমন সাড়া সিনেমাটির বক্স অফিস সম্ভাবনা নিয়ে প্রত্যাশা বাড়িয়েছে। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, মুক্তির দিন যত ঘনিয়ে আসবে, টিকিটের চাহিদাও তত বাড়তে পারে।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা
