বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় তিন প্রতিষ্ঠানে অভিযান এসআরবি-৫ এর, দুইজনের কারাদণ্ড

নওগাঁয়  তিন প্রতিষ্ঠানে অভিযান এসআরবি-৫ এর,  দুইজনের কারাদণ্ড

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে লাইসেন্সবিহীন তিনটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে এসআরবি-৫-এর একটি যৌথ দল। এ সময় দুটি প্রতিষ্ঠানের মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। অপর একটি প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিন প্রতিষ্ঠানের মালিককে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৫ অক্টোবর) মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সোমবার (২৬ অক্টোবর) এসআরবি-৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাদেবপুরের কুঞ্জবন এলাকার ফাতেমা হোমিও হল নামের প্রতিষ্ঠানে রোগী দেখা ও ওষুধ বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় অভিযান চালানো হয়। এ ঘটনায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮(১) ধারায় প্রতিষ্ঠানের মালিক মো. ফারুক হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই উপজেলার লেচুবাগান এলাকার ফাইভ স্টার মেডিকেল সেন্টারে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানের মালিক মো. বেদারুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া একই এলাকার স্পেশালাইজড সেন্টার ফর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন নামের প্রতিষ্ঠানে প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় মালিক মো. মাসুম আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা দলের তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তিন প্রতিষ্ঠানের জরিমানার মোট ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।