রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিএসএলের কারণে বদলাতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি

পিএসএলের কারণে বদলাতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি

পিএসএলের কারণে বদলাতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি


আগামী ২৬ মার্চ মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর। গত রোববার (১৪ ডিসেম্বর) পিএসএলের ১১তম আসরের সূচি ঘোষণা করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পিএসএল চলাকালীন বাংলাদেশ সফরে এসে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা পাকিস্তানের। কিন্তু সূচি সংঘাত এড়াতে পাকিস্তান জাতীয় দলের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন আনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম।বর্তমান ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আগামী বছরের মার্চ-এপ্রিলে পাকিস্তান দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। এই পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজে থাকার কথা ছিল দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।


তবে নির্ধারিত সূচি এখন অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ রোববার পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি ঘোষণা করেন, আগামী বছর ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত পিএসএলের ১১তম আসর অনুষ্ঠিত হবে ।

জিও সুপার জানিয়েছে, এই সূচি-সংঘাতের কারণে পিসিবি এরই মধ্যে বিসিবির সঙ্গে আলোচনা শুরু করেছে এবং এর ফলশ্রুতিতে বাংলাদেশ সফরের সময় পরিবর্তনই সবচেয়ে সম্ভাব্য সিদ্ধান্ত হিসেবে দেখা যাচ্ছে।