বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রানীনগরে অটোভ্যান থেকে ২২ বস্তা সার জব্দ

রানীনগরে অটোভ্যান থেকে ২২ বস্তা সার জব্দ

রানীনগরে অটোভ্যান থেকে ২২ বস্তা সার জব্দ

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রানীনগরে অটোভ্যানযোগে পরিবহনের সময় ২২ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। সোমবার সকালে উপজেলার রেলগেট এলাকায় রানীনগর-আত্রাই মহাসড়কের একটি সেতুর ওপর থেকে এসব সার জব্দ করা হয়।

জব্দ করা সারের মধ্যে ১৭ বস্তা এমওপি, দুই বস্তা ডিএপি ও তিন বস্তা টিএসপি সার রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রানীনগর উপজেলার বিএনপির মোড় এলাকার মিজান নামের এক ব্যক্তির কীটনাশকের দোকান থেকে আত্রাই উপজেলার সাগর নামের এক ব্যক্তির দোকানে অটোভ্যানে করে সারগুলো নেওয়া হচ্ছিল। পথে স্থানীয় লোকজন এক অটোচালককে আটক করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মোস্তাকিমা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। তাঁদের উপস্থিতিতে সারগুলো জব্দ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মোস্তাকিমা খাতুন বলেন, জব্দ করা সার ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।