কসবায় এলমান ভূইয়া ফাউন্ডেশনের ১৭ তম মানবিক সহায়তা। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার খাড়েরা গ্রামের দেওয়ান পাড়ার বাসিন্দা শাহাবুদ্দিনের মেয়ে মিম আক্তার ব্রেন টিউমারে আক্রান্ত। মেয়ের চিকিৎসার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করেও এখন অসহায় তার পরিবার। টিউমারের অস্ত্রোপচারের পর মিম হারিয়েছে দুই চোখের দৃষ্টিশক্তি। বর্তমানে তার পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজন আর্থিক সহযোগিতা।
মিমের পরিবারের পক্ষে একা এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এর আগে এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় তার টিউমারের চিকিৎসা করা হলেও অস্ত্রোপচারের পর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলায় নতুন করে সংকটের মুখে পড়েছে পরিবারটি।
এমন পরিস্থিতিতে মিমের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবান, হৃদয়বান মানুষ, কসবা ও আখাউড়াসহ বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এই মানবিক সংকটে মিমের চিকিৎসার বিষয়ে কসবা-আখাউড়ার সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমান এবং কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সুদৃষ্টি ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়েছে।
এদিকে, এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশনের ১৭তম মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে অসহায় মিমের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আশফাতুল হোসেন এলমান ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তসলিম মিয়া, অধ্যক্ষ, কসবা মহিলা ডিগ্রি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর আব্দুর রোফ এবাং আরো ছিলেন মোহাম্মদ ইয়াসিন ও মোঃ নাসির উদ্দিন (ব্যবসায়ী)।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোঃ শাহাদাত হোসেন, সভাপতি, প্রাইমারি শিক্ষক সমিতি, ব্রাহ্মণবাড়িয়া।
মিমের পরিবার এখন তাকিয়ে আছে মানুষের মানবিক সহযোগিতার দিকে। সবার সম্মিলিত সহায়তা হয়তো মিমের পরবর্তী চিকিৎসার পথকে কিছুটা সহজ করে দিতে পারে।
মানবিক আবেদন—আসুন, অসহায় মিমের পাশে দাঁড়াই।৷
শাহ মোহাম্মদ৷ ফুরকানুল ইসলাম।ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।