বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি


মাগুরা সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিজানুর রহমান (৩৬) নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কছুন্দী ইউনিয়নের ঠাকুরবাড়ি হাঁস খামার এলাকার কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের বাকি শেখের ছেলে। আহত মিজানুর রহমান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি পপুলার ফার্মাসিউটিক্যালসের ওষুধ কোম্পানিতে চাকরি করতেন এবং মাগুরায় কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মাগুরা হাইওয়ে থানার সার্জেন্ট গৌরব চক্রবর্তী জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ ঘটনায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত আব্দুল্লাহর মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।