বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘোড়াঘাটে সংবাদ সম্মেলনের জবাবে পাল্টা অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

ঘোড়াঘাটে সংবাদ সম্মেলনের জবাবে পাল্টা অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

ঘোড়াঘাটে সংবাদ সম্মেলনের জবাবে পাল্টা অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি


দিনাজপুরের ঘোড়াঘাটে জিডি দায়েরকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনের পাল্টা জবাব দিয়ে অভিযোগের প্রতিবাদ ও প্রকৃত ঘটনা তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছে । এ সময় তিনি পূর্বের সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোকে মিথ্যা, বানোয়াট ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা বলে দাবি করেন।

মঙ্গলবার( ২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায়, ঘোড়াঘাট প্রেস ক্লাব রানীগঞ্জে লিখিত বক্তব্যে আব্দুল হালিম জানান, গত ২৫ অক্টোবর রোববার ঘোড়াঘাটের বিন্নাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিন্নাগাড়ী গ্রামের বাসিন্দা আল-আমিনসহ ২-৩ জন তার দায়ের করা জিডি নম্বর ২১৭-এর বিষয়ে সংবাদ সম্মেলন করেন। পরবর্তীতে সংবাদটি ‘সংবাদ প্রতিক্ষণ’ ও ‘জয়পুর বার্তা’ নামের পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি তার নজরে আসে। প্রকাশিত সংবাদে উল্লেখ করা তথ্য-উপাত্তকে তিনি অসত্য বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আল-আমিন দাবি করেছেন, বিরোধপূর্ণ স্থানে কোনো পুকুর নেই, সেটি একটি পরিত্যক্ত গর্ত। পাশাপাশি বাদী ও বিবাদী একই গ্রামের বাসিন্দা নন বলেও দাবি করা হয়েছে। তবে এসব বক্তব্য সঠিক নয় বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, বিরোধপূর্ণ স্থানে পুকুর রয়েছে এবং প্রশাসনিক তদন্তেও বিষয়টি প্রমাণিত হয়েছে বলে তিনি দাবি করেন। এ ছাড়া আমজাদ হোসেনের স্থায়ী ঠিকানা চিরিরবন্দর হলেও তিনি শ্বশুরবাড়িতে বসবাস করেন এবং বিরোধপূর্ণ পুকুরের পাশেই তার বাড়ি রয়েছে বলে জানান তিনি।

ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, পাশাপাশি অবস্থিত দুটি পুকুরের মাছ বর্ষাকালে একত্রিত হয়ে যাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ সময় তার অভিযোগ, বিবাদী তার পুকুরের মাছ গোপনে তুলে নেওয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয় এবং বিভিন্নভাবে ক্ষতিসাধনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে থানায় গিয়ে জিডি নম্বর ২১৭ দায়ের করেন বলে জানান।

এ ছাড়া সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মামলা নিষ্পত্তি করে দেওয়ার কথা বলে আল-আমিনসহ ২-৩ জন তার কাছে ১০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ক্ষতিগ্রস্ত করা এবং পথে-ঘাটে মারধরের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। তার আরও অভিযোগ, তাকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকায় অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, এসব ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।


মো: রাফছানজানী শুভ 
প্রতিনিধি-
ঘোড়াঘাট, দিনাজপুর।