তথ্য সূত্র : বদরুজ্জামান ভূঁইয়া
শালিকাকে বিয়ে ঘিরে বিতর্ক, সেরেস্তার কার্যক্রম থেকে অব্যাহতি মাসুদ রানাকে
নওগাঁর বদলগাছীতে শালিকাকে বিয়ে করাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা টিকটকার ও আইনজীবী সহকারী মো. মাসুদ রানাকে নিজের সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নওগাঁ জজ কোর্টের আইনজীবী মো. শাহীন কাদির ডলার।
শ্যালিকাকে বিয়ে করে বদলগাছী ছাড়লেন মাসুদ, আশ্রয় নিলেন মহাদেবপুরে শ্বশুরবাড়িতে—সেখানেও বয়কটের ঘোষণা!
নওগাঁ:
নওগাঁর বদলগাছী উপজেলায় শ্যালিকাকে বিয়ে করাকে কেন্দ্র করে আলোচনায় আসা মাসুদ রানা এবার মহাদেবপুরে গিয়ে নতুন পরিস্থিতির মুখে পড়েছেন। বদলগাছীতে ভাড়া বাসা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নিতে গেলে তাকে ও তার স্ত্রীকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় এলাকাবাসী তাদের ঘিরে রাখেন বলে জানা গেছে।
মাসুদ রানা (৩৫) নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। তাঁর প্রথম স্ত্রী মৌসুমী (২৮) ও দ্বিতীয় স্ত্রী পূর্ণিমার (২১) বাড়ি মহাদেবপুর উপজেলার নারায়ণপুর গ্রামে। তারা বদলগাছী সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় মো. মুসলিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।
জানা যায়, গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে শ্যালিকা পূর্ণিমার সঙ্গে মাসুদ রানার বিয়ে হয়। পরিবারের সম্মতি এবং প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতিক্রমে এ বিয়ে হয়েছে বলে জানা গেছে।
বিয়ের পর মাসুদ রানা ও পূর্ণিমা তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে।
এদিকে, বিয়ের বিষয়টি নিয়ে বদলগাছী এলাকায় আপত্তি তৈরি হওয়ায় সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মাসুদ রানা ও তাঁর স্ত্রী পূর্ণিমা ভাড়া বাসার মালামাল নিয়ে মহাদেবপুরে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন।
তবে সেখানে পৌঁছানোর পর তাদের শ্বশুরবাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয় বলে জানা গেছে। এ সময় এলাকাবাসী তাঁদের ঘিরে রাখেন। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মাসুদ রানার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বউ থাকতে শালিকে বিয়ে করে বিপাকে মাসুদ। এমন চারিত্রিক সমস্যা থাকলে তারা সাবধান