বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাপাহারে কেক কেটে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাপাহারে কেক কেটে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাপাহারে কেক কেটে যুবদলের ৪৮ তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের  ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) রাত ১২টা ১ মিনিটে সাপাহার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সামনে  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাপাহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান চৌধুরী লাবু।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদিন, বিএনপির অন্যতম সদস্য মোঃ মোখলেসুর রহমান মুকুল, ৫ নং পাতাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমান, সাপাহার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আখতার হোসেন, মুরাদ চৌধুরী, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাপাহার উপজেলা শাখার আহ্বায়ক সোহেল রানা সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

হারুনুর রশিদ
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি