মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় আরআরএমইপি কর্মী নিয়োগ

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় আরআরএমইপি কর্মী নিয়োগ

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় আরআরএমইপি কর্মী নিয়োগ

নওগাঁর মান্দায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় মাটি কাটার কাজে নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) উপজেলার মান্দা ও কুসুম্বা ইউনিয়নে আবেদনকারীদের উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে দুইটি ইউনিয়নে ১০ জন করে মোট ২০ জন শ্রমিক নির্বাচিত করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ১৪ টি ইউনিয়নে উন্মুক্ত লটারির মাধ্যমে মহিলা কর্মী নিয়োগ করা হবে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় মান্দা ইউনিয়নে ১০ জন এবং কুসুম্বা ইউনিয়নে ১০ জন নারী শ্রমিক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে মান্দা ইউনিয়নে ২০ জন নারী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ১৪ জন লটারিতে অংশ নেওয়ার সুযোগ পান। সেখান থেকে লটারির মাধ্যমে ১০ জনকে চূড়ান্ত এবং আরও ৪ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। অন্যদিকে, কুসুম্বা ইউনিয়নে ২৩ জন নারী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ১৫ জন প্রার্থী লটারিতে অংশ নেওয়ার যোগ্য বিবেচিত হন। তাঁদের মধ্য থেকে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এ ছাড়া আরও ৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। সংশ্লিষ্টরা জানান, নির্বাচিত কোনো শ্রমিক কাজ করতে অপারগতা প্রকাশ করলে কিংবা দুর্ঘটনায় আহত বা অসুস্থ হয়ে কাজ করতে না পারলে অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে অন্য শ্রমিককে কাজের সুযোগ দেওয়া হবে। লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন,  কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, এলজিইডির সার্ভেয়ার এহতেশাম বিল্লাহ, মান্দা ইউনিয়ন প্রশাসক মিজানুর রহমান ও কুসুম্বা ইউনিয়নের প্রশাসক জাহাঙ্গীর আলমসহ ইউপি সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আবেদনকারীরা এ সময়ে উপস্থিত ছিলেন।

এম এ মতিন 
মান্দা (নওগাঁ)প্রতিনিধি