মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘোড়াঘাটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, মশারি ব্যবহারে অনীহা রোগীদের

ঘোড়াঘাটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, মশারি ব্যবহারে অনীহা রোগীদের

ঘোড়াঘাটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, মশারি ব্যবহারে অনীহা রোগীদের

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি


দিনাজপুরের ঘোড়াঘাটে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালে রোগী ভর্তি ও চিকিৎসা চললেও মশারি ব্যবহারসহ চিকিৎসকদের পরামর্শ মানতে অনীহার অভিযোগ উঠেছে কিছু রোগীর বিরুদ্ধে। এতে নিজের পাশাপাশি অন্যদেরও ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিতে ফেলছেন তারা।

সোমবার (২৬ অক্টোবর) সরে জমিনে হাসপাতাল গিয়ে দেখা যায় এমন চিত্র। আরও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২২ জুন থেকে এ পর্যন্ত ঘোড়াঘাটে মোট ১০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে আগস্ট মাসে ৬ জন, সেপ্টেম্বর মাসে ৩৮ জন এবং চলতি অক্টোবর মাসে ৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের দায়িত্বে থাকা নার্সরা জানান, ডেঙ্গু রোগীদের মশারি দিয়ে রাখার ব্যবস্থা করা হলেও অনেকেই মশারি খুলে ঘুমান। বারবার পরামর্শ দেওয়া সত্ত্বেও কেউ কেউ নিয়ম মেনে চলছেন না। এতে রোগীরা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকছেন এবং অন্যদেরও ঝুঁকিতে ফেলছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা প্রিয়াঙ্ক কুন্ডু বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি মশার কামড় থেকে সুরক্ষিত থাকা জরুরি। বিশেষ করে আক্রান্ত রোগীদের মশারির ভেতরে থাকা এবং আশপাশে মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ঘোড়াঘাটে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনসাধারণকে সচেতন হওয়ার পাশাপাশি হাসপাতালেও রোগীদের নিয়ম মেনে চলার বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।