মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোঃ রাকিব হোসেন 
পটুয়াখালী জেলা প্রতিনিধি

বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও কেককাটার মধ্যদিয়ে পটুয়াখালীতে গণঅধিকার পরিষদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১ টায় পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে থেকে জেলা গণঅধিকার পরিষদ উদ্যেগে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক এলাকা প্রদক্ষিন করে নতুড়ন বাজার টিনপট্টিস্থ গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয় র‍্যালী। র‍্যালী শেষে জেলা গণঅধিকার পরিষদ কার্যালয়ে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ মো. নজরুল ইসলাম লিটু এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সমাজসেবা সম্পাদক রাজিব হোসেন হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক শাহ আলম সিকদার, ঢাকা উত্তর শাখা গণঅধিকার পরিষদের সাবেক মো. মিজানুর রহমান, দশমিনা উপজেলা শাখা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আলতাফ হোসেন, জেলা শাখার দপ্তর সম্পাদক আব্দুল কায়ুম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রুম্মান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপি এ্যাডভোকেট পাপড়ি আক্তার, যুগ্ম সাধারন সম্পাদক সাবেকুন নাহার হাসি, যুগ্ম সাধারন সম্পাদক উর্মি ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রুবেল মাহমুদসহ শত শত নেতা কর্মী।

পরে কেক কাটেন সংগঠনের সভাপতি সৈয়দ মো. নজরুল ইসলাল লিটু ও সাধারন সম্পাদক শাহ আলম সিকদারসহ নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, আমরা একজন সৎ, আদর্শবান দেশপ্রেমিক আপোষহীন দূরদর্শী, সাহসী ব্যক্তিত্বের অধিকারী প্রতিমন্ত্রী নুরের হাতে গড়া সংগঠন গণঅধিকার পরিষদের একজন কর্মী হতে পেরে। সত্য ও ন্যায়ের পথে এবংজনগনের কল্যানে কাজ করে দলকে আরো সামনের দিকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তরা।