সোমবার, জুন ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে সাদিয়া খানম শেফা

রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে সাদিয়া খানম শেফা

রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে সাদিয়া খানম শেফা

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট ইউনিয়নের  ছোটখামারী( বকুলতলী) গ্রামের আব্দুল বারেক খান এর ছোট মেয়ে সাদিয়া খানম শেফা রংপুর মেডিকেল কলেজে  চান্স পেয়েছেন।

জয়মনির হাট ইউনিয়নের ইউনুস আলী ও সরভানু মেয়ে রেজিয়া খাতুন এবং মৃত আফাজ উদ্দিন ও মৃত হালিমা বেগম এর ছেলে আব্দুল বারেক খান। উভয়ের   নাতনী সাদিয়া খানম শেফা রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছেন।

সাদিয়া খানম শেফার পিতা একজন ভূরুঙ্গামারী উপজেলা মাদার ক্লিনিক এর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেছেন এবং মাতা রেজিয়া খাতুন একজন গৃহিণী। স্হানীয় সূত্রে জানা যায়, আব্দুল বারেক খান তিনি দুই কন্যা সন্তানের জনক। তার বড় মেয়ে বজনুন নাহার বিপা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফিসারিস বিষয়ে অনার্স এবং  মাষ্টাস শেষ সেমিস্টারের ছাত্রী।

নবাগত রংপুর মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত সাদিয়া খানম শেফা আব্দুল বারেক খান এর ছোট মেয়ে। স্কুল জীবনে সাদিয়া খানম শেফা শহীদ ওহাব কিন্ডারগার্টেন থেকে পিএসসি,জয়মনির হাট মহিউদ্দিন দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি, এস এস সি এবং হলিল্যান্ড কলেজ, দিনাজপুর, থেকে এইচএসসি পাশ করেন। শিক্ষা জীবনে সাদিয়া খানম শেফার সমস্ত রেজাল্ট গোল্ডেন প্লাস। পরিশেষে সাদিয়া খানম শেফা বলেন, আমি চিকিৎসক হয়ে বের হলে এলাকার মানুষের সেবায় নিজেকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।