রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধুরন্ধর ঝড়ের মাঝে রণবীরের সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে

ধুরন্ধর ঝড়ের মাঝে রণবীরের সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে

ধুরন্ধর ঝড়ের মাঝে রণবীরের সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে

রণবীর সিং'য়ের সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘ধুরন্ধর’। বক্স অফিসে ‘ধুরন্ধর’ ঝড়ের মাঝে প্রশ্ন উঠছে তারকার সম্পত্তির পরিমাণ নিয়েও।

২৮০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে ‘ধুরন্ধর’ ছবি। লম্বা চুল, রক্তচক্ষু ও ধূসর পোশাক। এই বেশে দেখা গেছে রণবীর সিংকে। তিনি এই চরিত্রে অভিনয়ের জন্য প্রায় ৪০ কোটি টাকার আশপাশে পারিশ্রমিক নিয়েছেন। তবে এই প্রথম নয়। এর আগেও রণবীরের বহু ছবি বক্স অফিসে সফল। সেই তালিকায় রয়েছে ‘পদ্মাবৎ’, ‘সিম্বা’, ‘গল্লি বয়’, ‘৮৩’, ‘বাজিরাও মস্তানি’।

জানা যায়, বর্তমানে রণবীর ৪০০ কোটি টাকার সম্পত্তির মালিক। ছবিতে অভিনয় করার জন্য ৩০ থেকে ৫০ কোটি টাকার মধ্যে পারিশ্রমিক নিয়ে থাকেন রণবীর। অভিনয় ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের এম্বাসেডর তিনি। ব্র্যান্ডের প্রচারের জন্য ৩-৪ কোটি টাকা পারিশ্রমিক নেন, আর সমাজমাধ্যমে কোনও ব্র্যান্ডের হয়ে একটি পোস্ট করতে রণবীর নেন ৮০ লাখ টাকা। বলিউডে ধনী অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি।

জমি-বাড়িতেও বিনিয়োগ রয়েছে তার। মুম্বাইয়ের ওয়ার্লিতে রয়েছে একটি পাঁচ কামরার বিলাসবহুল ফ্ল্যাট, যার দাম ৪০ কোটি টাকা। বান্দ্রায় সমুদ্রমুখী একটি বাড়ি রয়েছে রণবীরের, যার দাম ১১৯ কোটি টাকা। এ ছাড়াও আলিবাগেও রয়েছে ‘ধুরন্ধর’ অভিনেতার একটি বাড়ি, যেটির দাম ২২ কোটি টাকা। শুধু বাড়ি নয়। রণবীরের গাড়ির সম্ভারও চোখে পড়ার মতো। রেঞ্জ রোভার, অ্যাস্টন মার্টিন থেকে শুরু করে জাগুয়ার, মার্সিডিজ বেঞ্জ, ল্যাম্বরগিনি রয়েছে তাঁর গ্যারাজে। নিজের ৮০ লাখ টাকার একটি ভ্যানিটি ভ্যানও রয়েছে। চারচাকার পাশাপাশি বাইকেও আগ্রহী রণবীর। ৭ লাখ টাকার একটি ভিন্টেজ বাইকও রয়েছে তারকার।