আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে মাথায় রাখতে হবে, শত্রুসাপেক্ষে বয়ানের রাজনীতিকে যেমন মোকাবিলা করতে হবে। তেমনি শত্রুসাপেক্ষে আজাদির লড়াইকেও হেফাজত করতে হবে।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, এটাই হচ্ছে আজাদি ধরে রাখার একমাত্র বাহন। এছাড়া আর কোনো লড়াই নাই।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা চাই, নতুন করে আবার ইনকিলাব জিন্দাবাদ হয়ে, আজকে যেভাবে হাদির কণ্ঠকে সারা বাংলাদেশ আত্মস্থ করেছিল সেই ইনকিলাব আবাবিলের মতো আসমান থেকে ফেরত আসবে।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, আমরা জানি বাংলাদেশের একাত্তরের আজাদির লড়াইটা কীভাবে ভারত গ্রাস করেছিল, সেই নায়ক এবং খলনায়ক কারা ছিল। আমরা সুস্পষ্টভাবে জানি, সীমান্তের ওপারে যারা আছে তারা আমাদের বন্ধু ছিল না।
