বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপে জয় পেল বাংলাদেশ প্রতিদিন

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপে জয় পেল বাংলাদেশ প্রতিদিন

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপে জয় পেল বাংলাদেশ প্রতিদিন


রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে জয় পেয়েছে বাংলাদেশ প্রতিদিন। সোমবার মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মানবজমিনকে ৪ উইকেটে হারিয়েছে তারা।

প্রথমে ব্যাটিংয়ে নেমে মানবজমিন নির্ধারিত ৬ ওভারে ৯৩ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন সুমন। এছাড়াও হাসিব ১৪ ও শুভ ১২ রান করেন। বাংলাদেশ প্রতিদিনের পক্ষে ১টি করে উইকেট নেন জাহাঙ্গীর, তাউসিফ ও সুদীপ্ত।

জবাব দিতে নেমে দুই বল হাতে রেখে ৯৬ রান করে জয় তুলে নেয় বাংলাদেশ প্রতিদিন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করে ম্যাচসেরা হন তাউসিফ। এছাড়াও তানভীর ২০ ও সুদীপ্ত ১৯ রান করেন।

বাংলাদেশ প্রতিদিন দলে ছিলেন রেজাউল কবির, সুদীপ্ত, তাউসিফ, মামুন, জাহাঙ্গীর ও তানভীর। প্রথম দিনে জয় পেয়েছে দৈনিক কালের কণ্ঠ, দি ডেইলি সান, সময় টিভি, জাগোনিউজ, ক্রিকফ্রেনজি, চ্যানেল আই ও দি ডেইলি স্টার।

মিডিয়া কাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদ। এছাড়াও বিসিবি পরিচালক ও রংপুর রাইডার্সের উপদেষ্টা মেহরাব আলম চৌধুরী এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।