'গোট ইন্ডিয়া ট্যুর'–এর তৃতীয় দিনে ও শেষ দিনে লিওনেল মেসি দিল্লিতে অবস্থান করছিলেন। দুপুরে দিল্লিতে পৌঁছে আর্জেন্টাইন মহাতারকা তার সঙ্গী লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলকে নিয়ে অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত হন।মেসি যখন অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত হন, তখন সেখানে 'সেলিব্রিটি মেসি অল স্টারস' ও 'মিনার্ভা মেসি অল স্টারস' দলের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ চলছিল। এই ম্যাচে মিনার্ভা মেসি অল স্টারস দলটি ৬-০ ব্যবধানে সেলিব্রিটি মেসি অল স্টারসকে পরাজিত করে।
মেসি ও তার দুই সতীর্থের দিল্লি সফর উপলক্ষে অরুণ জেটলি স্টেডিয়ামে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে এই আর্জেন্টাইন কিংবদন্তি, তার দুই সতীর্থ সুয়ারেজ ও ডি পলকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উপহার হিসেবে দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।
বিসিসিআইয়ের সাবেক সভাপতি জয় শাহ ওই অনুষ্ঠানে উপস্থিত উচ্চপর্যায়ের অতিথিদের একজন ছিলেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও ভারতের ফুটবল কিংবদন্তি বাইচুং ভুটিয়া।
