বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার কারণেই অস্ট্রেলিয়ায় সহিংসতা বেড়েছে

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার কারণেই অস্ট্রেলিয়ায় সহিংসতা বেড়েছে

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার কারণেই অস্ট্রেলিয়ায় সহিংসতা বেড়েছে

সিডনির বন্ডাই বিচে ইহুদি ধর্মের হানুকা অনুষ্ঠান চলাকালে হয় হামলা। এ ঘটনার পর থেকেই আলোচনায় ইহুদ্বিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম ইস্যুটি। এরইমধ্যে হামলাকারী হিসেবে উঠে এসেছে ২ মুসলিমের নাম। ফলে এই ইস্যুতে সরব হয়ে উঠেছে ইসরায়েল। এমনকি হামলার জন্য সরাসরি ফিলিস্তিনকে দায়ি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর দাবি, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ায় ইহুদি বিদ্বেষ বেড়েছে অস্ট্রেলিয়ায়।  

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিন মাস আগে আমি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলাম। সেখানে বলেছিলাম অস্ট্রেলিয়া সরকার যে নীতিতে চলছে তা ইহুদি বিদ্বেষ উস্কে দিচ্ছে। আপনি ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছেন, এর অর্থই হলো আপনি হামাসকে সহায়তা করছেন। 

এ সময় ফিলিস্তিন এবং হামাসকে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে আখ্যা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বলেন সমূলে এর উৎপাটন না করা হলে সন্ত্রাসবাদ বন্ধ হবে না। 

উল্লেখ্য, গেল ২১ সেপ্টেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়া।