বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন- সমীরণ দেওয়ান

খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন- সমীরণ দেওয়ান

খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন- সমীরণ দেওয়ান

খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান সমীরণ দেওয়ান। 

১৫ ডিসেম্বর (সোমবার) বিকাল ৪টায় জেলা পার্বত্য জেলা খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা প্রশাসক এর কার্যালয় থেকে তার মনোনয়ন পত্র সংগ্রহ করেছে বলে জানা যায়।

এর আগে তিনি ২০০৮ সালে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং ২০১৮ সাথে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত হয়েছেন। স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান থাকা কালীন এ জেলার মানুষের জন্য বেপক কাজ করেছিলেন বলে এলাকায় ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে সুপরিচিত। 

সমীরণ দেওয়ান পক্ষে মনোনয়নটি গ্রহণ করেন স্থানীয় সরকার পরিষদের সাবেক সদস্য এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পুরুষোত্তম চাকমা। 

এ-সময় উপস্থিত ছিলেন, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতা গফুর তালুকদার, যুব নেতা সাইফুল ইসলাম, বিদর্শী চাকমা, নারী নেত্রী পরিনীতা দেওয়ান, উক্রাচিং মারমা সহ আরও অসংখ্য নেতৃবৃন্দ।