শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসির সঙ্গে ছবি তোলার পর শুভশ্রীর সন্তানকে হত্যার হুমকি

মেসির সঙ্গে ছবি তোলার পর শুভশ্রীর সন্তানকে হত্যার হুমকি

মেসির সঙ্গে ছবি তোলার পর শুভশ্রীর সন্তানকে হত্যার হুমকি


লিওনেল মেসির সঙ্গে ছবি পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যা তার সন্তানকে মেরে ফেলার হুমকি পর্যন্ত গড়ায়। এই ঘটনায় অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী, যেখানে তিনি জানান যে তিনি আমন্ত্রিত অতিথি হিসেবেই সেখানে গিয়েছিলেন। 

আগেই আইনের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী। এবার মুখ খুললেন খোদ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। সাধারণ মানুষ যেখানে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও এক ঝলক দেখতে পাননি মেসিকে, সেখানে মেসির সঙ্গে ছবি পোস্ট করেন নায়িকা। এই নিয়ে তীব্র কটাক্ষ শুনতে হয় তাকে। তবে, এবার এল সন্তানকে মেরে ফেলার হুমকি। তারপরই মুখ খুললেন নায়িকা।

সদ্য একটি ভিডিও পোস্ট করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানে বলেন, আমন্ত্রণ পেয়েই মেসির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। প্রথমে হোটেলে যান। সেখানে ছবি তোলেন কিছুক্ষণ ছিলেন। তারপর পিআর টিম থেকে তাকে মাঠে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। তিনি সেখানে যান। এই সময়ই মাঠ থেকে তার ছবি পোস্ট করে তারই পিআর টিম। কিন্তু সেখানে প্রযুক্তিগত সমস্যার কারণে ছবি পোস্ট হয়নি। তা অনেক পরে পোস্ট হয়েছে। নায়িকার দর্শকদের প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, সত্যিই কি তার জন্য মেসিকে জনতা দেখতে পাননি? তাহলে কে তাকে আক্রমণ করা হচ্ছে? তেমনই কেন তার বাচ্চাদের এই বিষয়ে টানা হচ্ছে।

প্রসঙ্গত তিনি ছবি পোস্ট করতেই ছবিতে কেউ লেখেন, ‘জনতার টাকায় আপনারা ফুটেজ খাচ্ছেন।’ কেউ বলেন, ‘যুবভারতী যখন রণক্ষেত্র, তখন মেসির সঙ্গে ছবি দিয়ে কেন অনুরাগীদের দুঃখ বাড়াচ্ছেন?’ আবার কেউ প্রশ্ন তোলেন, ‘আপনি ফুটবল খেলা দেখেন বা বোঝেন?’ আবার কেউ লেখেন, ‘জনতার চাঁদায় ফূর্তি হচ্ছে।’